জগন্নাথপুরে আত্মীয়দের বাঁচাতে এসে বাউল শিল্পী হারুন আটক !
- Update Time : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আত্মীয়দের বাঁচাতে এসে বাউল শিল্পী হারুন মিয়া আটকের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানাগেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামের ফখরুল ইসলাম ও ফরুক মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ফখরুল ইসলাম সহ তাদের ৩টি পরিবারকে সমাজচ্যুত (পাচেরবাদ) করা হয়।
এরই জের ধরে ২৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় ফখরুল ইসলাম পক্ষের ফখরুল ইসলাম, আবুল মিয়া, দবির মিয়া ও এক নারী সহ কমপক্ষে ৫ জন আহত হন। এছাড়া আহত পরিবারের লোকজনকে তাদের বাড়িতেই জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে আত্মীয় ফখরুল ইসলামের লোকজনকে বাঁচাতে দিরাই থেকে ছুটে আসেন বাউল শিল্পী হারুন মিয়া। এতে উল্টো ফেসে গেলেন বাউল শিল্পী হারুন মিয়া। আত্মীয়দের বাঁচাতে ব্যর্থ হয়ে নিজেই ঢুকলেন শ্রীঘরে।
২৪ আগষ্ট শুক্রবার জগন্নাথপুর থানার এসআই সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল আহতদের উদ্ধার করে নিয়ে আসলেও তাদেরকে আটক দেখানো হয়। এ সময় আহতদের সাথে বাউল শিল্পী হারুন মিয়াকেও আটক করা হয়। পরে সন্ধ্যায় বাউল শিল্পী হারুন মিয়াকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় অন্যান্য বাউল শিল্পী সহ সংগীত ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া এ ঘটনা নিয়ে জগন্নাথপুর ও দিরাই থানা এলাকায় তোলপাড় চলছে।
























