জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হক মনির জানাজা সম্পন্ন : বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৯:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হক মনি ২৩ অাগস্ট বৃহস্পতিবার ঢাকায় অবস্তানরত ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদে শত শত মানুষ তাদের প্রিয় মানুষটিকে শেষবারের মতো একনজর দেখতে ঢাকা থেকে শুক্রবার সৈয়দপুর গ্রামে লাশ অাসলে ভীড় জমান। পরিবারের লোকজনের পাশাপাশি তাকে শেষবারের মতো দেখতে আসা অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, শিক্ষাবীদ, ব্যবসায়ী, সহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের উপস্থিতিতে শুক্রবার বাদ জুম’অা সৈয়দদপুর দরগাহ জামে মসজিদে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হক মনি’র মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে পৃথক পৃথক শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী অাত্মার মাগফিরাত কামনা করেন, সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক অাহমদ, বিশিষ্ট শিক্ষাবীদ ও রাজনীতিবীদ লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ, যুক্তরাজ্য অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ সায়েক অাহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সিলেট অাম্বারখানা বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস অাহমদ, সিলেট এমসি কলেজের অধ্যাপক সালেহ অাহমদ রানু, সিলেট মহানগর অাওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ শামীম অাহমদ, নব্বই দশকের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য লিডস বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ অাসনে বিএনপি থেকে বিশ দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ অালী খলকু, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশিষ্ট কবি-সাহিত্যিক মাশুক ইবনে অানিস, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, সাবেক কৃতি ফুটবলার সৈয়দ সাব্বির অাহমদ ছাব্বির মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মিজানুর রহমান মিজান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার অালী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ অালী অাহমদ দুলা, সহ-সভাপতি কবি সৈয়দ অাজমল হোসেন, সহ-সভাপতি সৈয়দ খাইরুল ইসলাম, সাধারণ পাঠাগার সৈয়দপুরের পরিচালক সৈয়দ শেফুল অামিন, উপ-পরিচালক (গ্রন্থ) সৈয়দ হিলাল অাহমদ, উপ-পরিচালক (অর্থ) সৈয়দ মাকসুদ অাহমদ, জগন্নাথপুর উপজেলা যু্বদলের অাহবায়ক এম এ কয়েছ, যু্গ্ম-অাহবায়ক সৈয়দ শফিকুর রহমান, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া।
























