০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সেরা ৫৫ মণ ওজনের সাড়ে ১৮ লাখ টাকার গরুটি কোরবানি দিয়েছেন ছাতকের শিল্পপতি মুনসিফ আলী

  • Update Time : ০৫:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দেশের সবচেয়ে বড় গরু মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ‘রাজাবাবু’ কোরবানি দেওয়া হয়েছে সুনামগঞ্জের ছাতকে। বৃহস্পতিবার ঈদুল আজহার দ্বিতীয় দিন গরুটি কোরবানি দিয়েছেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদরগাওঁ গ্রামের মুনসিফ আলী।
মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ। গোল্ডেন লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি মুনসিফ আলী রাজাবাবুকে কিনেছেন সাড়ে ১৮লাখ টাকায়।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ডা. সেলিম জাহান বলেন, গত মঙ্গলবার (২১-আগস্ট) সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবু বিক্রি হয়েছে বলে ওই গরুর মালিক খাইরুল ইসলাম খান্নুর মেয়ে ইতি আক্তার মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরু।
এবারের কুরবানির ঈদে তার গরুই দেশের সবচেয়ে বড় আকারের ও বেশি ওজনের বলে দাবি করেন খান্নু মিয়া। তিনি জানান, দুই বছর আগে সাভার উপজেলার বারাহিরচর এলাকার কৃষক কুদ্দুস মুন্সীর কাছ থেকে তিনি ১৮ মণ ওজনের এই গরুটি চার লাখ ৮০ হাজার টাকায় কেনেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশের সেরা ৫৫ মণ ওজনের সাড়ে ১৮ লাখ টাকার গরুটি কোরবানি দিয়েছেন ছাতকের শিল্পপতি মুনসিফ আলী

Update Time : ০৫:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮