০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক রেলওয়ের ‘বড় বাবুর হাতে নির্বাহী প্রকৌশলী লাঞ্চিত
- Update Time : ০৫:৫৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: কোটি কোটি টাকা অনিয়ম দুনীতির ঘটনায় প্রতিবাদ করায় ছাতকে রেলওয়ে কার্যালয়ের প্রধান সহকারী (বড় বাবু) সুরঞ্জন পুরকাস্থর কাছে সহ-নির্বাহী প্রকৌশলী মো.মুজিবুর রহমান শারিরিক ভাবে লাঞ্চিত করা হয়েছে। ওই কর্মকর্তাকে এ সময় প্রাননাশের হুমকিও দেয়া হয় বলে জানা গেছে। গত মঙ্গলবার বিকালে ছাতকে রেলওয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে রেলওয়ে প্রধান সহকারী সুরঞ্জন পুরকাস্থ সরকারী বাসায় বিনা ভাড়ায় অবস্থান করছেন। মঙ্গলবার দুপুরে কার্যালয়ের সহ-নির্বাহী প্রকৌশলী মো.মুজিবুর রহমান বিষয়টি জানতে পেরে প্রধান সহকারী সুরঞ্জন পুরকাস্থের দূর্নীতির বিষয়ে কথা বললে দু’জনের মধ্যে বাকবিতন্ডার ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রধান সহকারী সুরঞ্জন এক পর্যায়ে কর্মকর্তা মুজিবুর রহমানকে উত্তেজিত হয়ে শারিরিক ভাবে লাঞ্চিত করলে অফিসে উত্তেজনা সৃষ্টি হয়। রেলওয়ে সহ-নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমান এ ঘটনার ছাতক থানায় নিরাপত্তার স্বার্থে একটি সাধারন ডায়রী করে। এ ঘটনার পর বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে প্রধান সহকারী সুরঞ্জন পুরকাস্থের কোন দেয়নি। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাধারন ডায়রীর প্রেক্ষিতে তদন্ত পূর্বক বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়া হবে।



















