০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সড়কের ভাঙনে ট্রাকের পাথর
- Update Time : ০৩:৩০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কাকতালীয় ভাবে দুর্ঘটনার শিকার হওয়া ট্রাকের পাথর সড়কের ভাঙনে পড়েছে।
জানাগেছে, দীর্ঘ প্রায় এক বছর ধরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ এলাকায় সড়ক ধসে ভাঙনের সৃষ্টি হয়।
এ ভাঙনের কবলে পড়ে অনেক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। যদিও গত কয়েক দিন ধরে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সড়কের ভাঙনে মাটি ভরাটের কাজ করা হচ্ছে।
এদিকে-১৩ আগষ্ট সোমবার সরজমিনে দেখা যায়, সড়কের ভাঙনে একটি পাথর ভার্তি ট্রাক উল্টে গেলে ট্রাকের পাথরগুলো ভাঙনে পড়ে যায়। তা দেখে পথচারীরা বলেন, কর্তৃপক্ষ ভাঙনে কাজ না করলেও পথচারী ট্রাকের পাথর পড়ে ভাঙন ভরাট করছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, আপাতত সড়কের এ গভীর ভাঙনে মাটি ভরাট করা হচ্ছে। পরে পাকা করনের কাজ করা হবে।

























