ছাতকে বিদ্যালয়ের সভাপতিকে বিদায়ী সংবর্ধনা
- Update Time : ১২:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ছামির বিদেশ যাত্রা উপলক্ষে বিদ্যালয়ের উদ্যােগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ছামি পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সোনাহর আলীকে মনোনিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক খলিলুর রহমানে পরিচালনায় অনুষ্টিত বিদায়ী সংবধনা সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, বিদায়ী বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ছামি,ভারপ্রাপ্ত সভাপতি সোনাহর আলী, সিনিয়র শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, মোহনারা বেগম, নবুয়া বেগম, সদস্য আব্দুল হেকিম, ছাতক উপজেলা ছাত্রলীগের নেতা নিয়ামত আলী, শিক্ষিকা ঝরনা বেগম, মোহাম্মদ আলী, বাবুল মিয়া, আশক আলী রানা প্রমুখ।
বক্তারা বিদ্যালয়ে লেখাপড়ার আরো বাড়ানো জন্য শিক্ষক শিক্ষিকার সহযোগিতা চান। পরিশেষে বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন ও বিদায়ী সংবধনা শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে গ্রুপ ছবি করা হয়।



















