০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সড়ক দূর্ঘটনায় নিহত-৩ আহত ৪
- Update Time : ০৭:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সিলেট সুনামগঞ্জ সড়কে ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যটারি চালিত অটোরিক্সার ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত ও ৪জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রীজের মুখে এঘটনা ঘটে। নিহতরা হলেন মুজাম্মেল হোসেন ও শামসুল ইসলাম। তাতক্ষনিক ভাবে নিহত ও অন্যান্য আহতদের পূর্নাঙ্গ পরিচয় জানা যায়নি।
জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে রফিকুল ইসলাম ফেনু পরিবহন ও সিলেটগামী সিএনজি চালিত অটোরিক্সা এবং ব্রীজের ওপারে যাওয়ার পথে ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



















