মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : র্যাব মহাপরিচালক
- Update Time : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
মাদক দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এটিকে মোকাবেলা করতে হবে সমন্বিতভাবে। সম্মিলিত প্রয়াস ছাড়া মাদক নির্মূল কোনোভাবেই সম্ভব নয়।
বুধবার রাতে সুনামগঞ্জ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক (বিপিএম) অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ আরো বলেন, বাঙালি জাতি যতবারই ঐক্যবদ্ধ হয়েছে ততবারই বিজয়ী হয়েছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি এবং সফলও হয়েছি। মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমরা বাংলাদেশ থেকে মাদককে নিশ্চিহ্ন করতে পারবো।
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ-এর সহধর্মীণি জিসান মির্জা বলেন, সুনামগঞ্জের প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। শ্রাবণের এ বৃষ্টিমুখর সন্ধ্যা আমার ভাল লেগেছে। বৃষ্টিতে সব অসুন্দর মুছে যাক। এ সময় তিনি জেলা পুলিশ সুপারকে চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, র্যাবের পরিচালক মহোদয় আমাদের পুলিশ বিভাগের অহংকার। তাঁর নির্দেশে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব।
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ-এর সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, এডিসি জেনারেল মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অধ্যাপক পরিমল কান্তি দে, পাবলিক প্রসিকিউটর অ্যাড. খায়রুল কবীর রুমেন, র্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার ফয়সল আহমেদ, এডিশনাল এসপি মো. হাবিবুল্লাহ, এডিশনাল এসপি হায়াতুল্লাহ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজামান চৌধুরী গিয়াস।



















