০১:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাবী না মান‌লে ২৮ জুলাই সুনামগঞ্জ-সি‌লেট সড়কে অনির্দিষ্টকালের জন্য শ্রমিকদের ধর্মঘট

  • Update Time : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের সকল রুটে চলাচলকারি সকল ধরনের গনপরিবহনের শ্রমিকরা আগামী ২৮ জুলাই থেকে সি‌লেট সুনামগঞ্জ মহা সড়‌কে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদ।

শ্র‌মিকরা জানান, জেলা সড়ক পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদের ২৩জন শ্রমিক দীর্ঘ‌দিন যাবৎ ছাতকে লাফার্জ হোলসিম বাংলাদেশ( লাফার্জ এর সুপারক্রীট সিমেন্ট) কারখানার নিজস্ব যানবাহনে পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তাদেরকে মৌখিক চুক্তিতে রেখে দিনের পর দিন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে এ কোম্পানী।
পরিবহন শ্রমিকরা তাদের চাকুরির নিয়োগপত্র বাস্তবায়ন করার দাবি জানিয়ে আসলেও তাদের দাবির বিষয়টি আমলে নেয়নি লাফার্জ কতৃপক্ষ। ২০১৩ সালের ৯ডিসেম্বর নিজেদের অধিকার বাস্তবায়নের দাবী‌তে চট্টগ্রাম ২য় শ্রম আদালতে ২৩টি মামলা(নং৩০ থেকে ৫২) (আইআর) দায়ের করেন এসব পরিবহন শ্রমিকরা। এ মামলার পর ২০১৪ সালে কোন কারণ না দেখিয়ে আদালতের কাছে বিচার চাওয়া ২৩ পরিবহন শ্রমিককে একযোগে ছাটাই করে দেয় লাফার্জ কতৃপক্ষ। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আদালতে মামলা খারিজের আবেদন করেন। শুনানী শেষে আদালত ২০১৪ সালের ১০ মার্চ শ্রমিকদের মামলার বিপরিতে লাফার্জের মামলা খারিজের আবেদনটি নামঞ্জুর করেন। কিন্তু আদালতের এ আদেশের বিরুদ্ধে লাফার্জ সুরমা সিমেন্ট কর্তৃপক্ষ আবারও ঢাকা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল মামলা(নং ৭২ থেকে৯৪) দায়ের করে। আপিল চলাকালীন অবস্থায় আদালত ২০১৪ সালের ১০ এপ্রিল আপিল নিষ্পত্তি না হওয়া অব্দি শ্রমিকদের সকল সুযোগ- সুবিধা বহাল রাখার আদেশ প্রদান করে। এ আদেশের বিরুদ্ধেও লাফার্জ সুরমা সিমেন্ট (লাফার্জ হোলসিম বাংলাদেশ) কোম্পানী হাইকোর্ট বিভাগে ২০১৪ সালে একটি রিট মামলা(নং৩৫৩৯) দায়ের করে। কিন্তু আপিল ট্রাইব্যুনালে শুনাণী শেষে পরিবহন শ্রমিকদেরকে সুযোগ- সুবিধা দেয়ার জন্য নিম্ন আদালতের দেয়া রায় বহাল রাখেন ট্রাইব্যুনাল।
তবুও আদালতের এসব রায় কে তোয়াক্তা করেনি লাফার্জ কতৃপক্ষ। শ্রমিকদের ন্যায্য পাওনা না দেয়ার পক্ষেই তারা তাদের ইচ্ছে অনুযায়ি সিদ্ধান্ত নিতে থাকে। সর্বশেষ আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধেও আবারও এই কোম্পানী ২০১৪ সালেই হাইকোর্ট বিভাগে আরও একটি রিট মামলা (নং- ৮৬৭২ থেকে ৮৬৯৪)দায়ের করে। এই রিট মামলায় ২০১৭ সালের ৩০ মার্চ রুল ডিসচার্জ করে ও ভেগেট করে মূল মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশসহ লাফার্জের করা ২০১৪ সালের রিট মামলা(নং৩৫৩৯) ননপ্রসিকিউশন হেতুতে ডিসচার্জ করে দেন আদালত।
পরে পুনরায় মুল মামলা চালুসহ শ্রমিকরা তাদের বেতন-ভাতা পরিশোধের জন্য চট্টগ্রাম ২য় শ্রম আদালতে আবেদন করলে ২০১৭ সালের২৮ আগস্ট লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ কর্তৃক অন্যায়ভাবে চাকরিচ্যুত করা ২৩ পরিবহন শ্রমিককে বেতনভাতা প্রদানসহ চাকুরিতে যোগদানের আদেশ প্রদান করে।।শ্রমিকদের ন্যায্য পাওয়া না দিয়ে এই কোম্পানী আবারও ২০১৮ সালে আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরও একটি রিট মামলা (নং৮৩১) দায়ের করে। পাশাপাশি শ্রমিকরাও তাদের অধিকার পেতে রীট মামলাটি স্থগিত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল মামলা(নং১১৭৩) দায়ের করে। শুনানী শেষে আদালত চলতি বছরের ১১ মার্চ পরিবহন শ্রমিকদের সকল সুবিধা বহাল রাখার আদেশ প্রদান করেন। এরপর লাফার্জ একই কোর্টে আদেশ মর্টিফিকেশন চেয়ে আবেদন করলে তা গ্রহণ করা হয়। পরবর্তীতে চলতি বছরের ২০ মে মহামান্য প্রধান বিচারপতির কোর্টের ফুল ব্রাঞ্চ শ্রমিকদের পক্ষে চেম্বার জজ এর আদেশ বহাল রাখেন। কিন্তু এই আদেশকেও তোয়াক্তা করছেনা ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট(লাফার্জ হোলসিম বাংলাদেশ) কারখানা কর্তৃপক্ষ। আদালত অবমাননা করে পরিবহন শ্রমিকদের ন্যায্য পাওনা না দেয়ার পক্ষেই অটল লাফার্জ। তখন অব্দি চাকুরিতে ফিরতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন ২৩জন পরিবহন শ্রমিক। তাদের অধিকার বাস্তবায়নে আদালতের আদেশ মেনে নেয়ার দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। তারা এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে গত রোববার সকা‌লে এক‌টি স্মারকলিপি দা‌য়ের ক‌রে ।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ মোজাম্মেল হক,মহা সচিব জনাব নুরুল হক,জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির,ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ,সাধারন সম্পাদক নুর উদ্দীন,ইমা লেগুনা ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মছন মিয়া,অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়বের আহবায়ক বুরহান উদ্দীন,লাফার্জ পরিবহন শ্রমিক সংগ্রাম কমিঠির সভাপতি খালেদ মিয়া,সহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা উপ‌স্থিত ছি‌লেন ।
এ বিষয়ে লাফার্জ পরিবহন সংগ্রাম কমিটির সভাপতি মো. খালেদ মিয়া বলেন ‘ আমরা কোম্পানীর বেশকিছু গাড়ি চালাতাম, তারা আমাদেরকে চাকুরি দিয়েছে অনেকদিন, কিন্তু চাকুরি নামমাত্র, কোন নিয়োগপত্র দিতে নারাজ তারা, আমরা আমাদের অধিকার চেয়েছি, কিন্তু তারা আরও উল্টো পরিবহন শ্রমিকদের উপর প্রভাব বিস্তার করতে থাকে, এক সময়ে আমাদেরকে চাকুরি থেকে অমানবিকভাবে ছাটাই করে দেয়, আমরা আদালতের কাছে বিচার চেয়েছি, আদালত বার বার আমাদের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু লাফার্জ আদালত মানে না, আদালতের আদেশকে পাত্তাই দেয় না, এখন আমরা আন্দোলনে যাচ্ছি’।

২২ জুলাই সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদের উ‌দ্দ্যো‌গে সুনামগঞ্জ জেলা প্রশাস‌কের বরাব‌রে অধিকার বঞ্চিত এই ২৩ পরিবহন শ্রমিকের পক্ষে আদালতের রায়ের বাস্তবায়ন দাবিতে এক স্বাক্ষক দেয়া হয়। তা‌দের দাবী ২৭ জুলাই ম‌ধ্যে না মান‌লে সুনামগঞ্জ জেলায় ২৮ জুলাই থে‌কে সি‌লেট সুনামগঞ্জ মহা সড়‌কে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষনা দেন।

এ ব্যাপা‌রে সংগঠনটির মহা সচিব মো. জুয়েল মিয়া জানান‘ ২৩জন শ্রমিক কে অন্যায়ভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে লাফার্জ, আদালত বারবার শ্রমিকদের পক্ষে রায় দিলেও আদালতকে বার বা

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দাবী না মান‌লে ২৮ জুলাই সুনামগঞ্জ-সি‌লেট সড়কে অনির্দিষ্টকালের জন্য শ্রমিকদের ধর্মঘট

Update Time : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮