সিলেটে মালয়েশিয়া প্রবাসীর সৌজন্যে ইচ্ছা পূরণ পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে ভোজন
- Update Time : ১২:০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট রেলওয়ে ষ্টেশনের সুবিধাবঞ্চিতদের স্কুল ইচ্ছা পূরণ পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দঘন মুহুর্ত কাটান ইচ্ছা পূরণ সংগঠনের নেতৃবৃন্দ। মালয়েশিয়া প্রবাসী মো: মামুনুর রশিদ মামনের সৌজন্যে বৃহস্পতিবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সুবিধাবঞ্চিত পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে ভোজনের ব্যবস্থা করা হয়। এতে তারা আড্ডা মাস্তিতে মেতে উঠেন। এসময় তারা আনন্দ উৎফুল্লে কিছু সময় কাটায়। এ যেন তাদের এক মিলন মেলা। মুক্ত আকাশে ডানা ছেড়ে উড়ার মতো কিছু স্মৃতির পলক। অবুঝ এ শিশুরা ইচ্ছাপূরণের মাধ্যমে শিক্ষার আলো দেখার ব্যবস্থা পেলেও সবসময় হয়তো ভাল খাবারের ব্যবস্থা পায় না। প্রবাসী ও ইচ্ছা পূরণের উদ্যোগে মাঝে মধ্যে ভাল খাবারের পরিবেশন করা হলে তারা যেন এক আনন্দের সাগরে ডুবে যায়। বৃহস্পতিবার বিকেলেও তারা এমন আনন্দের সাথে মিশেছিল নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে। উন্নত মানের খাবার আর আড্ডা তাদের মাতিয়ে তুলেছিল।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা রেশমা জান্নাতুল রুমা ।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অকেয়া হক জেবু, জাহিদুল ইসলাম, লায়েক আহমেদ, মোস্তাক আহমেদ, ওয়েস আহমেদ, আব্দুস সামাদ অপু ও রাসেল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি



























