বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন
- Update Time : ১০:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে ১নং ওয়ার্ড জাতীয়পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় পীরের বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয়পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলীর সভাপতিত্বে ও দেওকলহ ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক যুগ্ম আহবায়ক সুমন আহমদ সুনন। বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য লাখন মিয়া, আনোয়ার মিয়া, জাপা নেতা আব্দুল করিম লেছু, গেদাব আলী, এনাম উদ্দিন, সুয়েব আহমদ, সিদ্দিকুর রহমান টিপু, লিটন মিয়া, রাজুক হোসেন হিমু, আরশ আলী, ইউনিয়ন যুব সংহতির আহবায়ক খালেদ মিয়া।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্ত্বিতে আব্দুল করিম লেছুকে সভাপতি ও এনাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১নং ওয়ার্ড জাতীয়পার্টির নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি গেদাব আলী, মোবারক আলী, সহ সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সুয়বুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, প্রচার সম্পাদক আজর আলী, সমাজ সেবা বিষয়ক সম্পাদক নুরুজ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জাবেদ মিয়া, সদস্য মরম আলী, কদর আলী, মানিক মিয়া, আব্দুল জলাল, আছদ্দর আলী, জুনু মিয়া, জসিম উদ্দিন, চেরাগ আলী, হরুফ আলী, লায়েক আহমদ প্রমুখ।


























