০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই: সামাদ চৌধুরী

  • Update Time : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

রুমেল আহমদ :: সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই।

আজকের শিশুরাই ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করবে। এ জন্য সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া পেচাওনী পয়েন্ট হতে ঘিলাছড়া হাইস্কুল সড়ক(চেইঃ০০-১৩৪২মিঃ), পশ্চিম যুধিষ্ঠিপুর জামে মসজিদ-ঘাটের বাজার লিংক সড়ক(চেইঃ০০-৪০২মিঃ) ও পূর্ব যুধিষ্ঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে ডাক্তার, ইঞ্জিয়ার হবে। তাই তাদের সঠিক লাইনে পড়াতে হবে। তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার আগে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার জন্য তিনি উপদেশ দেন।

এতে সভাপতিত্ব করেন পূর্ব যুধিষ্ঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলওয়ার হোসেন। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন কুমার দেবনাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দীন, সাধারণ সম্পাদক মিছবা আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ইউপি সদস্য আবুল মিয়া, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছামসু উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান ছুটন, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য আফিকুল হক রিমন ও ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই: সামাদ চৌধুরী

Update Time : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮