১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন : নূরুল হুদা মুকুট

  • Update Time : ০৫:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

পাবেল মুহাম্মদ :: জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট যুক্তরাজ্য থেকে সরকারি সফর শেষে সুনামগঞ্জে ফিরে আসায় তাঁকে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। রোববার সিলেট ওসমানী বিমান বন্দর থেকে সুনামগঞ্জে আসার পথে দিরাই রাস্তার মোড় থেকে দুই শতাধিক মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে নেতাকর্মীরা তাঁকে সুনামগঞ্জ শহরে নিয়ে আসেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে সেখানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
উল্লেখ্য, গত ১ জুলাই নূরুল হুদা মুকুট ১৫ দিনের জন্য সরকারি সফরে যুক্তরাজ্যে যান। সেখানে বাঙালি কমিউনিটিসহ যুক্তরাজ্যের স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিভিন্ন সংগঠন নূরুল হুদা মুকুটকে সংবর্ধনা প্রদান করে। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে আসা উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁকে এই সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনার জবাবে নূরুল হুদা মুকুট ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় নেতাকর্মীদের দলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের জন্য কাজ করার আহ্বান জানান।
নূরুল হুদা মুকুট আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমি জেলা পরিষদ প্রশাসক হিসেবে সুনামগঞ্জকে একটি উন্নত ও তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলতে চাই। মানুষের ভালোবাসা ও সমর্থন কামনা করে তিনি বলেন, আমৃত্যু মানুষের সেবা করাই হবে আমার ধর্ম। তিনি আগামী জাতীয় নির্বাচনের জন্য নৌকার পক্ষে প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সীতেশ তালুকদার মঞ্জু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, রনজিত চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি লিখন আহমদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি রায় জয়, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন : নূরুল হুদা মুকুট

Update Time : ০৫:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮