০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উদ্যোগে প্রেসক্লাব চত্তরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ২ টায় প্রেসক্লাব চত্তরে শহর সভাপতি সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে বন্যা প্রতিরোধে মনু ও ধলাই নদীতে অনতিবিলম্বে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবীতে
বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহর সাধারণ সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফতের সাধারণ সম্পাদক রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা আহমদ বিলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৌলভীবাজার জেলা একটি বন্যাপ্রবন এলাকা। উজানে ভারী বর্ষণ বৃদ্ধি, নদীসমূহের ধারণক্ষমতা হ্রাস, নদ-নদীর প্রতিরক্ষা বাঁধসহ নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণসহ স্থায়ী বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করার কারণে প্রায় প্রতিবছরই মনু, ধলাই ও কুশিয়ারা নদীর বাঁধের কোথাও না কোথাও ভাঙ্গন দেখা দিচ্ছে। এ ভাঙ্গন স্বাভাবিক অবস্থায় না থেকে রূপ নিচ্ছে ভয়াবহ বন্যার আকার। ফসলি জমি, ঘরবাড়ি, গোবাদি পশু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে চরমভাবে। এ বছর বিপদসীমার প্রায় ১৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরিসংখ্যান বলছে মনু ও ধলাই নদীতে ভাঙ্গনের ফলে প্রায় ৩ লক্ষাধিক লোক সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছেন। আর অর্থনৈতিক হিসেবে এর ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটির সমান।
মনু , ধলাই ও কুশিয়ারা নদী পাড়ের বন্যা সমস্যা পর্যবেক্ষন করে এর স্থায়ী সমাধানের জন্য আমাদের দাবী সমূহ: মনু ও ধলাই নদীতে স্থায়ী বন্যা প্রতিরোধ প্রকল্প গ্রহণ করা। মনু নদীর চড় অপসারণ করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। নদী সমূহের বাঁক কমিয়ে পানি প্রবাহ স্বাভাবিক হতে সহায়তা করা। খাল, হাওড়, বিল সমূহকে খননের আওতায় নিয়ে আসা। মনু নদীতে অবস্থিতিত ক্যানেল প্রকল্প সম্প্রসারণ করে নদীর পানি ধরে রেখে তা চাষ কাজে ব্যবহারের কার্যকরী উদ্দ্যোগ নেওয়ার দাবী জানান। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাহফুজুল ইসলাম, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক এম এ রহিম নোমানী, সদর দক্ষিণ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সদর উত্তর সেকেটারী এহসানুল হক জাকারিয়া, ছাত্র মজলিসের জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, শহর সভাপতি মুহাম্মদ ইমাদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উদ্যোগে প্রেসক্লাব চত্তরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮