১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের রোকেয়া ম্যানশনস্থ কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক, হেলাল আহমদ, ছদরুল আমিন, কেএম মোশাহিদ আলী, মাহবুব আলম প্রমূখ। সভায় সদ্য প্রয়াত প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি সাংবাদিক এএফএম চান মিয়া স্মরণে শোকসভার আয়োজনসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।



















