০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ডাকাতি মামলার আসামি কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার
- Update Time : ১১:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশ ডাকাতি মামলার পলাতক আসামি মজনু মিয়া (৩২)কে সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার বাউসি গ্রামের মছদ্দর আলীর ছেলে। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাত সাড়ে ১০টায় গ্রেফতারকৃত আসামিকে নিয়ে বিশ্বনাথ থানায় হাজির হয় পুলিশ।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথ থানার এসআই নবী হোসেন ও এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিশ্বনাথের ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। যার নং জিআর ২২/১৩ইং।
ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


























