০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে গাঁজাসহ আটক ১
- Update Time : ১১:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে একশত গ্রাম গাঁজাসহ বাবুল মিয়া (৩০) নামের এক ব্যক্তি আটক করেছে পুলিশ। সে উপজেলার জানাইয়া (মাঝপাড়া) গ্রামের জাহিদ আলীর ছেলে। শুক্রবার (৬জুলাই) রাত ৯টায় জানাইয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানা এসআই সবুজ কুমার নাইডু’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে একশত গ্রাম গাঁজাসহ বাবুল মিয়া আটক করে। এব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
গাঁজাসহ একজন আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃত বাবুল মিয়াকে শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


























