দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদের বিদায় সংবর্ধনা
- Update Time : ১১:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নোহান আরেফিন নেওয়াজ, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আওয়ামীলীগ অঙ্গসংগঠন,মুক্তিযোদ্ধা সংগঠন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্ধ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্ধের আয়োজনে উপজেলা হলরুমে উক্ত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার ও বর্তমান সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ। পশ্চিম পাগলা ইউপি সচিব আলী হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার শাহা, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দঃ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মোঃ নুরুল হক, শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ হোসেন জায়গীরদার রানা ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মকবুল হোসেন প্রমূখ।



















