০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে স্যোলার প্যানেল বিতরণ
- Update Time : ১১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের উদ্যোগে এলাকার ১০টি পরিবারের সদস্যদের মধ্যে স্যোলার প্যানেল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি সুহেল আহমদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয় থেকে তিনি এগুলো বিতরণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ গোলাম কিবরিয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মো. আবুল কাশেম, সংগঠক দবির মিয়া, আবদুল মন্নান, আকলিছ আলী, রফিক আলী, আজাদুর রহমান, শায়েক মিয়া, লুৎফুর রহমান লালা, আকবর আলী, জামাল উদ্দিন, মাসুক মিয়া প্রমুখ।


























