০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ডা. ইমতিয়াজ আলী-নুরুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : ০২:১৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতকে মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডা. ইমতিয়াজ আলী-নুরুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ১৭ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল মিয়া চৌধুরী’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সরকারি বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি হাজী আবুল ফজল, ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ।

বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী সামছুল ইসলাম, পিটিএ কমিটির সদস্য হাসান তানভীর শাহরিয়ার প্রমুখ।
এ সময় ডাচ বাংলা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার বিলাল মিয়া, ফাউন্ডেশনের সদস্য পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব সালেহ আহমদ, জাহের আহমদ লাহিন, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শাহানারা বেগম ডলি, রিনা বেগমসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোনা সভা শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা আছাব উদ্দিন, গীতাপাঠ করেন রামানন্দ চক্রবর্ত্তী। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ডা. ইমতিয়াজ আলী-নুরুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০২:১৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮