১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে গোয়াল ঘরে অগ্নি সংযোগ, মহিষ চুরি

  • Update Time : ০৪:১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলায় মামলার বাদীর মহিষের ঘরে অগ্নি সংযোগ করেছে আসামী পক্ষ। রোববার গভীর রাতে উপজেলার সড়কের বাজার এলাকার পূর্ব কুওরের মাটি গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। অগ্নি সংযোগের সময় আসামীরা আব্দুস সালামের গোয়ালা থেকে একটি মহিষ নিয়ে যায়। সূত্রে জানায়, কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকার পূর্ব কুওরের মাটি গ্রামের মৃত. মুহিবুর রহমানের ছেলে আব্দুস সালাম ও তার পরিবারের লোকজনের উপর বিগত ১৩ জুন ও ২৫ জুন পৃথকভাবে হামলা চালায় একই গ্রামের মৃত. নূর উদ্দিনের ছেলে মঞ্জুর আহমদ ও তার বাহিনী। এ ব্যাপারে আব্দুস সালাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় মামলা নং ২২ (৬) ১৮ ইং দায়ের করেন। তাছাড়া ২৫ জুনের ঘটনায় সিলেটের জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট ১ম আদালত ও আমলী আদালত ৫ এর বিচারক মোঃ মাহবুবুর রহমান ভূঁঞা’র আদালতে ১১ জনের নাম উল্লেখ করে ও জ্জ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে অফিসার ইনচার্জ (ওসি) কানাইঘাট থানাকে এফ আই আর গণ্যে মামলাটি আদালতে প্রেরণের নির্দেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে কানাইঘাট থানায় মামলা নং ২০ (৬) ১৮ ইং রুজু করে আদালতে প্রেরণ করেন।

বর্তমানে ২টি মামলাই তদন্তাদিন রয়েছে। কিন্তু এ ২ মামলার আক্রোশে সড়কের বাজার এলাকার পূর্ব কুওরের মাটি গ্রামের মৃত. নূর উদ্দিনের ছেলে মঞ্জুর আহমদ নছিব আলীর ছেলে জহির উদ্দিন, খকাই মিয়ার ছেলে ফজলু আহমদ, মৃত ইরফান আলীর ছেলে কবির উদ্দিন, কবির আহমদের ছেলে সবুজ আহমদ, মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিম, আইনুল হক, ফজলু আহমদের ছেলে হাসান আহমদ, সুলতান আহমদ, কবির আহমদের ছেলে মিজান আহমদসহ তাদের বাহিনী মিলে গতকাল রোববার গভীর রাতে আব্দুস সালামের বাড়িতে এসে তার মহিষের গোয়ালঘরে অগ্নি সংযোগ করে এবং তার স্ত্রী ও মেয়েদের মারপিট করে একটি মহিষ নিয়ে যায়। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ৩ নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজল আহমদ জানান, আব্দুস সালামের সাথে মঞ্জুরদের পূর্ব বিরোধ রয়েছে এবং থানায় মামলা ও হয়েছে। এ ব্যাপারে ৩ নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার খসরুজ্জামান খসরু জানান, আব্দুস সালাম সকালে এসে তার গোয়াল ঘর ও মহিষের খাবার খড় পুরানোর বিষয়টি দেখিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে গোয়াল ঘরে অগ্নি সংযোগ, মহিষ চুরি

Update Time : ০৪:১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮