বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট পেশ
- Update Time : ০৮:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা বৃহস্পতিবার (২৮জুন) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ১কোটি ১১লাখ ৭৩হাজার ২শত টাকার বাজেট পেশ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১১লাখ ১৯হাজার ৪শত টাকা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদূদ। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সুরমান আলী সুমনের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলী হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য শায়েকুর রহমান। বক্তব্য রাখেন ইউপি সদস্য সাজ্জাদ আলী।
এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি নুর মিয়া (সাবেক মেম্বার), ইউপি সদস্য রিয়াজ আলী, নজরুল ইসলাম দুলাল, সংরক্ষিত মহিলা সদস্য আমিনা বেগম, আছমা বেগম, পরিষদের সচিব মনির উদ্দিন প্রমুখ।



























