০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলীয় নেতাকর্মী নিয়ে মেয়র প্রার্থী কামরান মনোনয়নপত্র জমা দিয়েছেন
- Update Time : ০৩:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পুর্বে মানিক পীর (র.) গোরস্থানে নিজের বাবা-মার মাজার জিয়ারর করেন কামরান।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সহস্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাছিমপুরস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।
এসময় নির্বাচন অফিসের বাহিরে নেতাকর্মীরা ‘নৌকা, নৌকা’ বলে শ্লোগান দিতে থাকেন।
মনোনয়নপত্র জমাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



























