ছাতকে যুক্তরাজ্য এক প্রবাসী পরিবারকে চাঁদা না দেয়ায় পঞ্চায়েত থেকে একঘরে
- Update Time : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য এক প্রবাসী পরিবারকে চাঁদা না দেয়ায় পঞ্চায়েত থেকে একঘরে করে দেয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ৪ জনের নামে গত সোমবার সুনামগঞ্জের আমলগ্রণকারি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। উপজেলা দোলারবাজার ইউপির কল্যান পুর গ্রামে প্রবাসী আলতাব আলীর স্ত্রী মনবাহার বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার এস আই আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
জানা যায়, উপজেলার দোলারবাজার ইউপির কল্যানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলতাব আলী স্ব-পরিবারে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছে। তার অনুপস্থিতিতে বাড়ি-ঘর, জমি-জামা সহায় সম্মত্তি দেখাশুনা করে আসছে স্ত্রী মনবাহার বেগম। প্রবাসির কোটি টাকা সম্পতি দখলের পায়তারা করলে এসব ঘটনায় মনবাহার বেগম বাধাঁ দিলে তাকে মারপিট করে সন্ত্রাসীরা । এছাড়া তার রোপনকৃত গাছ গাছালি কতনসহ কবরস্হানের দেয়াল ভাংচুর কমিউনিট সেন্টারে পাশে ব্রাক অফিসে তালা মেরে জোরপুবক দখলের পায়তারা করছেন এ চত্রুরা । গ্রাম পঞ্চায়েত নামে কতিপয় জটি গ্রামের আব্দুল খালিকের পুত্র আব্দুল রউফ ,মইনুল হক ও আব্দুল হক সহ লোকজন তার পারিবারিক কবরস্থানের জায়গা জোর পুবক দখলে প্রচেষ্টা করে ।
এ ঘটনায় প্রবাসি স্ত্রীর তীব্র প্রতিবাদ করায় ভুমিখেকো সন্ত্রাসীরা কবরস্থানের জায়গা ছেড়ে পালিয়ে যান। এ সময় প্রবাসী স্ত্রীর কাছে ২ লাখ টাকা চাদাঁর দাবি করেন জটি গ্রামে আব্দুল রউফ, আব্দুল হক ও মইনুল হকসহ ১০/১২জন লোক। তাদের দাবিকৃত টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় প্রবাসী স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে ওই সন্ত্রাসীরা । গত রোববার রাতে জটি গ্রামে কিছু সংখ্যক সহজ-স্মরল মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আব্দুল খালিকের সভাপতিত্বে এক বৈঠক বসে। এ বৈঠকে প্রবাসী পরিবারকে গ্রাম-পঞ্চায়েত ও সরকারি রাস্তা চলাচলে বাধাঁ দিয়ে একঘরে করে দেয়ায় ঘটনা ঘটে । জালালপুর ও লামারসুল পুর সড়কে পাশে খানন কমিউনিউ সেন্টারে বাসা থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন প্রবাসির স্ত্রী মনবাহার বেগম । সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার খানন কমিউনিট সেন্টার ও বাসার চারিদিকে ঘেরাও করে রেখেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনার ব্যাপারে সুজন মিয়া , শিবলি বেগম জানান, গত ১ জুন সন্ত্রাসীরা দুপুরে বাদীর বসত বাড়ি এসে এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে ইয়াজুল ইসলাম,আব্দুল হকও ছায়েম আলী জানান,প্রবাসির পরিবার বসত বাড়িতে টুকে জটি গ্রামে রউফের নেতৃত্বে ২লাখ চাদাঁ দাবি করে।তাদের দাবিকৃত চাদাঁ না দেয়ায় প্রবাসির কবরস্থান ও বাসা বাড়ি দখলের চেষ্টায় ব্যথ হয়ে তাকে অবশেষে এক ঘরে ও পঞ্চায়েত বাদ দেয়া হয়। এ ঘটনার পর থেকে প্রবাসির পরিবারকে বাসা বাড়ির বাইরে বের হতে পারছেন না । সন্ত্রাসীরা তাকে এখন গৃহবন্ধি করে রেখেছে । এ ব্যাপারে আব্দুল রউফ জানান,তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবাসির পরিবারের সঙ্গে জায়গা সম্পদ নিয়ে বিরোধ চলছে ।
এঘটনার ব্যাপারে ওসি আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপু্বক আইনী ব্যবস্থা নেয়া হবে । অপর দিকে যুক্তরাজ্য প্রবাসী আলতাব আলী তার স্ত্রীকে এক ঘরে ও পঞ্চায়েত বাদের ঘটনা খবর পেয়ে প্রবাস থেকে দেশে বাড়িতে আসছে বলে সূত্রে জানিয়েছে।



















