০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সিটি নির্বাচনে মনোনয়ন পেতে অারিফ, কামরান ও এডভোকেট জুবায়ের এগিয়ে

  • Update Time : ০৪:৩৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেট সিটি নির্বাচনে শেষপর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে জোট ও মহাজোট ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করতে সমর্থন করে মাঠে কাজ করবেন বলে উভয় জোটের মহানগর নেতৃবৃন্দ জানিয়েছেন।

সিলেট সিটি নির্বাচনে শীর্ষ দল আওয়ামী লীগ ও বিএনপির সাথে তাল মিলিয়ে জোরেশোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই জোটের শরিক দলগুলোর প্রার্থীরা। ২০ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামী বাংলাদেশ ইতোমধ্যে তাদের প্রার্থীতা ঘোষণা করে প্রচারণা শুরু করেছে। মাঠে আছেন মহাজোটের শরীক জাতীয় পার্টির মেয়র প্রার্থীও। গত নির্বাচনে দুই জোটের শরীক কোন দল মেয়র পদে নির্বাচন না করলেও এবার তারা ছাড় দিতে নারাজ। তবে শেষ পর্যন্ত জোটের স্বার্থে শরীক দলের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন প্রত্যাশা আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের।
সিলেট সিটি নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরেই তোড়জোড় চালিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যাপক তৎপরতা ছিল নগরীতে। মোড়ে মোড়ে ব্যানার, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন লাগিয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানানোর ঝড় ওঠেছিল রীতিমতো।

তবে দুই দলের মনোনয়নপ্রত্যাশী শীর্ষ নেতাদের সাথে জোটের শরীক দলগুলোর নেতারাও আছেন প্রচারণায়। সিটি নির্বাচনে মেয়র পদে এবার নিজ দলীয় নেতাকেই চায় বিএনপি নেতৃত্বাধীন জোটের শরীক জামায়াত ও খেলাফত মজলিস। কেন্দ্রের কঠোর হস্তক্ষেপ না এলে দল দুটি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারে বলে আভাস মিলছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক জাতীয় পার্টিও মেয়র পদে প্রার্থী দিতে চায়। তবে কেন্দ্রে সমঝোতা হলে তারা ছাড় দিতে প্রস্তুত।

সিলেট মহানগর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ‘স্থানীয় নির্বাচনে যে কোন দল প্রার্থী দিতে পারে। তবে জোটবদ্ধ দলগুলো চাইলে ঐক্যবদ্ধভাবে প্রার্থী দিতে পারে। এ বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে আলোচনায় আছে। তবে জামায়াত থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। জোটের দলগুলোও যাতে আমাকে সমর্থন দেয়, সে চেষ্টা চালাচ্ছি।’

সিলেট সিটি নির্বাচনে অা.লীগ ও বিএনপি জোট-মহাজোটের শরীকদের নিয়ে মহা-টেনশনে রয়েছেন।

দলীয় ও জোটের মনোনয়ন পেতে বর্তমান মেয়র বিএনপি নেতা অারিফুল হক চৌধুরী, অাওয়ামীলীগ নেতা বদর উদ্দিন অাহমদ কামরান ও জামায়াত নেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নাম জোট-মহাজোটের শীর্ষ তালিকায় রয়েছে বলে একাধিক সুত্রে যানাযায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট সিটি নির্বাচনে মনোনয়ন পেতে অারিফ, কামরান ও এডভোকেট জুবায়ের এগিয়ে

Update Time : ০৪:৩৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮