পর্যটন কেন্দ্র জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লক্ষ টাকার মালামাল ধ্বংস ও জরিমানা অাদায়
- Update Time : ০৩:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে মেয়াদহীন ও নকল পণ্য মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল’র নেতৃত্বে জাফলংয়ের জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদহীন ও নকল পণ্য রাখার অপরাধে অভিযান চালিয়ে ১৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় এবং প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় থানা পুলিশের এস আই ত্রিপণ, জাফলং ট্যুরিষ্ট পুলিশের এএসআই আবু সালেহ, জ্যোতিষ তালুকদারসহ রোভার স্কাউট, অানসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জাফলংয়ে আগত পর্যটকরা যাতে কোন রকম মেয়াদ উক্তীর্ণ ও নকল পণ্য ক্রয় করে প্রতারিত না হয় সে দিক বিবেচনা করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবং কোন প্রকার নকল বা মেয়াদউক্তীর্ণ পণ্য বিক্রি করতে সকল দোকানদেরকে সতর্ক করা হয়েছে।



























