০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ত্রানের অভাব হবে না: শিক্ষামন্ত্রী

  • Update Time : ০৩:০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।মঙ্গলবার দুপুরে সুরমা নদী ও কুশিয়ারা নদী তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন।

এসময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন সরকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রানের কোন অভাব হবে না। পর্যাপ্ত ত্রান সামগ্রী মওজুদ রয়েছে।

তিনি বলেন প্রধানমন্ত্রীর নিদের্শে দেশব্যাপী বন্যাপিড়ীত মানুষের জন্য কাজ করছে সরকার। জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে বন্যাপিড়ীত মানুষ ও ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা করার জন্য শিক্ষামন্ত্রী নির্দেশ দেন। কোন অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দেন। শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী ছিলেন প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগ নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ত্রানের অভাব হবে না: শিক্ষামন্ত্রী

Update Time : ০৩:০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮