বিশ্বনাথে মিয়ার বাজার আলিম মাদ্রাসা চুরি: ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে
- Update Time : ০৩:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মিয়ার বাজার আলিম মাদ্রাসায় সম্প্রতি চুরি সংগঠিত হয়েছে। নিয়ে গেছে হিসাবের খাতা, ডায়রী ও ল্যাপ্টপ। চুর ঘরে প্রবেশের আলামত খুবই দুর্বল যা সবার মনে প্রশ্ন জেগেছে। প্রতিটি আলমিরা চাবি সহ খোলা।
লন্ডন আমেরিকা সহ সকল প্রবাসীদের হিসাবের প্রধান ফাইল ও একনজরে মাদ্রাসার ডকুমেন্টারি হিসাবের ফাইল যা মাদ্রাসা সৃষ্টি থেকে এ পর্যন্ত যে হিসাব সেই ফাইল সহ মাদ্রাসা চুরির ঘটনা প্রশ্নবিদ্ধ হয়েছে সচেতন মহলে। চুরির ঘটনার সাথে জরিত মূল হোতাকে সুষ্টু তদন্ত সাপেক্ষে খোজে বের করার দাবী যখন জোরালো হচ্ছে তখনি রহস্যজনক চুরির ঘটনা ধাপাচাপা দেওয়ার চেষ্টা চলছে, রহস্যজনক কারনে চুরকে খোজা হচ্ছেনা।
চান্দ ভরাং, বাইশঘর, রায়কেলী, ভল্লবপুর, হুফিরপার, লহরী সহ সবার মুখে একই এটা চুরি নয় সাজানো নাটক। এলাকাবাসীর সাথে আলাপকালে তারা তীব্র কন্ঠে মূল ঘটনা খোজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান অন্যথায় কঠোর কর্মসুচির ডাক দেওয়া হবে।



























