সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিনের ঈদের শুভেচ্ছা বিনিময়
- Update Time : ১০:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নোহান আরেফিন নেওয়াজ, দক্ষিণ সসুনামগঞ্জ থেকে :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আনছার উদ্দিন। শনিবার উপজেলার নোয়াখালি বাজার, গনিগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ সহ সর্ব সাধারনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়ে আনছার উদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সাথে ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নুর আলী, সহ-সভাপতি শামসুন নুর, হারুন রশিদ, আহমদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসউদ্দীন, বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, যুবদল নেতা সিরাজুল ইসলাম, শিব্বির মিয়া, মনির উদ্দিন, লিয়াকত মিয়া, তুরণ খাঁন প্রমুখ



















