দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্র জমিয়তের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ আহমদ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্র জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পাগলা মধ্যবাজারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী শোয়াইব আহমদের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ- সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা তৈয়বুর রহমান বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ সহ- সাধারণ সম্পাদক ত্বাহা হোসাইন, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সহ- সভাপতি আব্দুল হাই, সুনামগঞ্জ জেলা জুব জমিয়তের অর্থ সম্পাদক আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা সিরাজুল ইসলাম, দিরাই উপজেলা জমিয়তের সহ-সম্পাদক জুবায়ের খাঁন মাফিক, জয়কলস ইউ/পি ছাত্র জমিয়তের সভাপতি- নোমান বিন আফছার।
এছাড়া উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম, সোহাইল আহমদ, আব্দুল করিম, ফুজাইল আহমদ, আব্দুর রহিম, রুহুল আমিন, এনামুল হক, আফছর আলী, আবুল হাছান ওয়ালীউল্লাহ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ



















