গণতন্ত্রের মাতা-আমার নেত্রী আমার মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার সহিত মুক্তি কামনা করছি- আনছার উদ্দীন
- Update Time : ০৭:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নোহান আরেফিন নেওয়াজ, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল ও অসংগঠনের উদ্দ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ঐতিহ্যবাহী পাগলা মধ্যবাজার শাহজালাল প্লাজায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিস্টাতা বিএনপির সভাপতি, আনছার উদ্দীন বলেন,আজ যারা ক্ষমতায় রয়েছেন তার নির্বাচনবিহীন সরকার, এই অবৈধ্য সরকার বিএনপি কে নিস্ব করার লক্ষে আমার নেত্রী আমার মা, দেশননেত্রী বেগম খালেদাজিয়া কে বিভিন্ন ভুয়া মামলা দিয়ে কারাবদ্ধ করে তিলে তিলে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি এই অবৈধ্য সরকারের ভুয়া বানোয়াট মামলা থেকে আমরা যে কোন কিছুর বিনিময়ে আমাদের নেত্রী কে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ।
উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুহির উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, বাবুল মিয়া, উপজেলা বিএনপি নেতা রাফিক মিয়া, জিয়াউল হক,কমরুল ইসলাম, যুবদলের সভাপতি সোহেল মিয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন ইকবাল, উপজেলা যুবদল নেতা সাদিকুর রহমান সাদিক,সাইফুল ইসলাম,নুরুল হুসেন, সাহাব উদ্দিন, ফরিদ মিয়া, শিব্বির আহমদ, সিরাজুল আলম, উপজেলা যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক সিজিল আহমদ রনি।
উপজেলা ছাত্রদল নেতা শহীদূল ইসলাম, খালেদ আহমদ, জহিরুল ইসলাম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা তরুন প্রজন্ম দলের সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদল নেতা ইমরান,নাছির আলী, নাছির আহমদ, বাবুল মিয়া, আবু তাহের, ইখলাস মিয়া প্রমুখ।



















