১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দক্ষিণ সুরমা থানা তালামীযের উদ্যােগে গরিব অসহায়দের মধ্যে ইফতার বিতরণ
- Update Time : ০৩:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)এর প্রতিষ্ঠিত ছাএ সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেটের দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে মাহে রামাদ্বান উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে ইফতার বিতরণ করা হয়। নগরীর বন্দর বাজার পয়েন্ট, জিন্দাবাজার, বাবনা পয়েন্ট, রেলষ্টেশন, ক্বিনব্রীজ, হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল এলাকায় ভাসমান অসহায়, দুস্থ মানুষের মাঝে গতকাল রবিবার ১০ জুন বিকেলে ইফতার বিতরণ করেন নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের সাবেক সহ সভাপতি শেখ শফি উদ্দিন, দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য হাফিজ মাহবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।



























