সিলেটে সম্প্রীতি উন্নয়ন পরিষদ বাংলাদেশের সেহরী মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ভ্রাতৃত্বের বন্ধন কে সুদৃঢ় ও মজবুতির লক্ষে গঠিত সম্প্রীতি উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন ”সেহরী মাহফিল।”
বর্তমান সমাজে ভেদাভেদ ভুলে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সাহাবায়ে কেরামের আদর্শে উজ্জীবিত হয়ে মানবতার কল্যানে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, পরস্পরের মধ্যে যেন সাহাবায়ে কেরামের মতো ভ্রাতৃত্ববোধ সৃষ্ঠি হয় এবং সবর্দা অটুট থাকে সেই প্রচেষ্ঠাই করে যাচ্ছে সম্প্রীতি উন্নয়ন পরিষদ। উল্লেখ্য বিগত রমজানে (২০১৭) একদল দ্বীনি সৈনিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠা “সম্প্রীতি উন্নয়ন পরিষদ বাংলাদেশ” যাত্রা শুরু করে।
পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে সেক্রেটারী দিলওয়ার হাসান রাসেল সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম, সহসভাপতি মুক্তার আহমদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান, সহসেক্রেটারী মাওলানা এনামুল হক, আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাবাজ মিয়া, সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মমশাদ, প্রচার সম্পাদক আহমেদ রনি, মনজুর হোসাইন আরিফ, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, আইন বিষয়ক সম্পাদক তালুকদার আহমেদ মাসুম, পাঠাগার সম্পাদক সুলতান আহমদ, শিশু ও কিশোর বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ফাহিম, সাংস্কৃতিক সম্পাদক মাহদী হাসান নাঈম, আহমদ জাকি, সাইদুল হাসান নাছিম প্রমুখ।
সম্প্রীতি উন্নয়ন পরিষদের” উত্তারাত্তর সফলতা কামনা করে পরিষদ সভাপতি মাওলানা আলী খানের দোয়ার মাধ্য দিয়ে পোগ্রামের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি


























