বিশ্বনাথে শাহ আব্দুল করিম পরিষদের ইফতার মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে শাহ আব্দুল করিম পরিষদের উদ্যোগে মঙ্গলবার ইফতার মাহফিল ও সংগঠনের উপদেষ্ঠা ডাঃ সারওয়ার হোসেন চেরাগের মা মরহুমা আফলাতুন নেছা স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফয়জুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এন আই রিপন ও প্রচার সম্পাদক আরশ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক হাজী আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্ঠা ডাঃ সারওয়ার হোসেন চেরাগ ও হাজী সিতাব আলী।
এসময় সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাউল ভাসানী বারীক, শাহিন আহমদ, ফারুক মিয়া, রইছ আলী, আব্দুল মন্নান, রফিক মিয়া, তৈমুছ আলী, ফরিদ আলী, বাউল সুমন নুর, আব্দুল খালিক, ইনুছ আলী, অদৈত্য পাঠাক, কয়েছ মিয়া, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খাল, সংগঠক তারেক, আমিরুল ইসলাম সরকার, রহমত আলী, রহমত আলী ভরসা, সিরাজ মিয়া, আমির আলী প্রমুখ।


























