বিশ্বনাথ সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বাউল সমুজ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ ও অর্থ সম্পাদক আতাউর রহমান রাসেলের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখে বিশ্বনাথ ইউনিয়র পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ইউনুছ আলী, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মখলিছ মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল কাদির, মোস্তফা কামাল খোকন, মশাহিদ আলী, সাংস্কৃতিক সম্পাদক আছমত আলী লিটন।
উপস্থিত ছিলেন- সংগঠনের পৃষ্ঠপোষক আওলাদ আলী, রফিজ আলী, গয়াছ আলী, উপদেষ্ঠা সাইদুর রহমান, আব্দুর রহিম বাবুর্চি, নজরুল ইসলাম নিজাম, আব্দুল হামিদ, রফিক মিয়া, মাশুক মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আজাদ আইভি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রচার সম্পাদক মীর খোকন, কার্য নির্বাহী সদস্য আখতার হুসেন রানা, অখিল কুমার অনুচরন, সফিক মিয়া, সিনিয়র সদস্য আব্দুল কুদ্দুছ, আব্দুল হক, আরশ, গিয়াস উদ্দিন, নূর ইসলাম, ফজলুর রহমান, ফিরোজ আলী, সদস্য হুসেন, আবুল কালাম, জমির আলী, মন্তাজ আলী, নিজাম, শরীফ উদ্দিন, সকা মিয়া, নেছার আলী প্রমুখ।


























