রমজানের তাৎপর্য সর্বসময় কাজে লাগাতে -কবি কালাম আজাদ
- Update Time : ০৩:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেনে, রমজান মাসের তাৎপর্য শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। রমজানের তাৎপর্য সর্বসময় কাজে লাগাতে হবে। সত্য ও সুন্দর’কে সব সময় বুকে লালন করে চলাফেরা করলে মানুষের জীবন সঠিকভাবেই থাকে। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককেই অত্যন্ত পক্ষে রমজান মাসে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা। তিনি আরও বলেন, সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য দেশ-বিদেশে থাকা বিশ্বনাথীরা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। এধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এই কামনা আমাদের সকলের।
তিনি সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথে আহমেদ-এ মালিক পাঠাগার ও বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন খান মোহাম্মদ আবদুল্লাহ ও সভাশেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী।
বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও তরুণ আইনজীবি হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ, সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট আমিনুর রশিদ, মাসিক ভিন্নধারার সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, নলেজ হারবার কলেজের ভাইস প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহবুব আলী জহির, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, আইনজীবি তাহমিনুল ইসলাম খান, উপজেলা যুবদলের শামীমুর রহমান রাসেল, ফেমাস লেখক ফোরামের সভাপতি একলাছুর রহমান, সহ সভাপতি তৌফিক চৌধুরী, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বী মির্জা রুস্তুম বেগ, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, ব্যবসায়ী শানুর মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, ফটো সাংবাদিক শফিক মিয়া, সংগঠক নূরুল ইসলাম, আবদুস সালাম, মকসুদ খান, নাজমুল ইসলাম, গিয়াদ উদ্দিন সাদী প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


























