০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সন্ত্রাস দুর্নীতি নির্মুলে মেধাবীদের এগিয়ে আসতে হবে- ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল সাইফুর রহমান খোকন

  • Update Time : ০৪:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মাদক সন্ত্রাস দুর্নীতি বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যা। দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন, সুশাসন ও সার্বিকভাবে ইতিবাচক সমাজ পরিবর্তনের পথে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি এক কঠোর প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ছাত্র মজলিসের নেতারা। ৩ জুন রবিবার (১৭ রমজান) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা উত্তর ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা উত্তর শাখার উদ্যোগে ২০১৮ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা উত্তর সভাপতি সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মঈনুল ইসলাম পায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের প্রাক্তন সেক্রেটারি জেনারেল প্রভাষক সাইফুর রহমান খোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ এহসানুল হক, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সহভাপতি হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা জাফর আহমদ, সেক্রেটারি নেছার আহমদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা প্রচার ও স্কুল বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, সিলেট মহানগর ছাত্র মজলিসের প্রকাশনা ও মাদরাসা বিষয়ক সম্প্দ খালেদ সাইফুল্লাহ, কুলাউড়া উপজেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি এমাদ উদ্দিন, সাইফুল ইসলাম কুতুব প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের
মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্র মজলিস বায়তুলমাল সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় প্রভাষক সাইফুর রহমান খোকন বলেছেন-দেশের প্রশাসনের প্রত্যেক স্তর আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় চেপে বসা অযোগ্য নেতৃত্বের কারণে শিক্ষাঙ্গনে সেশন জট, সরকার দলীয় ক্যাডারদের সন্ত্রাস ও সীমাহীন দুর্নীতি, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র-খাতা ফাঁসসহ নানা অপতৎপরতায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের কিনারায় উপনীত হয়েছে। বিদ্যমান জনসংখ্যাকে যথার্থ ব্যবহার করতে না পারায় দেশে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের হার। কাজেই দুর্নীতি সন্ত্রাস এবং জাতি বিনাশী শিক্ষার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে মেধাবী শিক্ষাার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অন্যান্য বক্তারা বলেন-মেধাবী শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশনা প্রদানের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্র মজলিস নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজ মেধাহীন ও সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির বিপরীতে ছাত্র মজলিস এদেশের লক্ষ তরুণ ছাত্র সমাজের কাছে প্রিয় ঠিকানা হিসেবে পরিণত হয়েছে। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের রাজনীতির কালো থাবায় না জড়িয়ে সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ার মাধ্যমে সম্ভাবনার বাংলাদেশকে বিশ্ব দরবারে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃতি ছাত্রদের মধ্যে সৈয়দ মিরাজ হোসেন, মাসুম মিয়া, মিসবাহুর রশিদ তাদের অনুভুতি ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদক সন্ত্রাস দুর্নীতি নির্মুলে মেধাবীদের এগিয়ে আসতে হবে- ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল সাইফুর রহমান খোকন

Update Time : ০৪:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮