০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৬:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জামাল উদ্দিনের অর্থায়নে এলাকার ৩শতাধিক অসহায়দের মধ্যে ‘ঈদের খাদ্যসামগ্রী’ বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার আনরপুর গ্রামে প্রবাসী জামাল উদ্দিনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ ঈদ-সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক হাজী জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক জয়নাল আবেদীন, মাহমদ আলী, আকদ্দুছ আলী, আব্দুল গণি, জাহেদ আহমদ, কমর উদ্দিন।





























