০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটে জাফলংয়ে পানিতে ডুবে কিশোর নিহত
- Update Time : ০৪:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে গিয়ে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোর গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি গ্রামের উসমান গণির ছেলে মো. সাগর (১৬)। গতকাল শনিবার দুপুরে জাফলং পিয়াইন নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে স্থানীয় জাফলং নদীতে গোসল করতে নামে সাগর। এসময় হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায় সে। খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সূরতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



























