০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে

  • Update Time : ১২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। শুক্রবার (০১ জুন) দিবাগত রাত ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এর সাথে জড়িত থাকায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দয়ামীর ইউনিয়নের খাপন গ্রামের ছুফিয়ান আহমদের সাথে তার স্ত্রীর গত কয়েকদিন ধরে ঝগড়া চলছিলো। এরই জেরে ছুফিয়ানের শ্যালক কামালের পক্ষ নিয়ে কুরুয়া বাজারে একই এলাকার কামরুল ও তাদের সহযোগিরা ছুফিয়ানের খোঁজ করতে থাকে। ছুফিয়ানের পক্ষে থাকা কামরুলের বড় ভাই জামাল কুরুয়া বাজারে গিয়ে তাদেরকে সরে যেতে বলেন।

এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কামরুলের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে খাপন গ্রামের কওছর আহমদ (৩৫) উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। কাওছর আহত হবার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী কামরুলের পক্ষের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় আবু আল রশিদের বাসায় হামলা চালিয়ে একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান ভাংচুর করা হয়।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষ কুরুয়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। তিনজনকে আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে

Update Time : ১২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮