বালাগঞ্জে খেলাফত মজলিস পুর্ব গৌরীপুর ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গোরীপুর ইউনিয়নের উদ্যোগে নতুন সুনামপুরের সংগঠনের জেলা অফিস সম্পাদক আশিকুর রহমানের বাড়ীতে ১৪ রমজান বৃহস্পতিবার রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সেক্রেটারি কবি মীম হুসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাও, নেহাল আহমদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন সংগঠনের জেলা যুগ্ন-সাধারণ দিলওয়ার হোসাইন।
বিশেষ অতিথির আলোচনা রাখেন সংগঠনের জেলা শিক্ষা সাহিত্য সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও, সৈয়দ আলী আসগর, অফিস সম্পাদক মাও,আশিকুর রহমান, শ্রমিক মজসিস জেলা অর্থ সম্পাদক মোঃ হেলাল আহমদ,
উপজেলা সভাপতি, মাও, হুসাইন আহমদ আওলাদ, সহ-সভাপতি হুসাইন আহমদ মিসবাহ,আব্দুল বাতিন, সেক্রেটারি আবুল কাশেম অফিক, সহ-সেক্রেটারি মিসবাহ উদ্দিন মিসলু, গিয়াস উদ্দিন নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার,অফিস সম্পাদক আবুল কাশেম,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী সদস্য মুফতি রুহুল আমিন নিজাম, মুফতি আলী আহমদ, শ্রমিক মজলিস উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ শামীম আহমদ, উসমানপুর ইউনিয়ের সেক্রেটারি এম কে এম নিজাম, মাস্টার খালেদ আহমদ, জালাল সিদ্দিক মো: রাজেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



























