গোয়াইঘাটে জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
- Update Time : ০৯:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও হত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ ও অাজীবন দাতা সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আমির মিয়া স্কুল এন্ড কলেজের হল রুমে অধ্যক্ষ সরোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে ও সেবা ফাউন্ডেশনের পরিচালক রিপন আহমেদ ও নাদিম মাহমুদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, পূর্ব জাফলং আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আহমেদ সোহেল জয় প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৩০ জন অসহায় ও দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।



























