গোলাপগঞ্জ উপজেলা নিসচা’র ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০১:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক অালোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার উপজেলা সদরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে নিসচা উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন মুন্নার পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিসচা’র সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা নিসচার সভাপতি এম এ বাবর লষ্কর, সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলী, সিলেট মহানগর নিসচা’র সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ সভাপতি ইমানুর রশীদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ জামান তপাদার, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, গোলাপগঞ্জ গণদাবী পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সিরাজ উদ্দিন।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও নিসচার যুগ্ম সম্পাদক বদরুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহেদুর রহমান, গোলাপগঞ্জ রিপোর্টস ফোরামের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, ক্রিড়া বিষয়ক সম্পাদক রুবেল আহমদ।
গোলাপগঞ্জ উপজেলা নিসচার সহ সভাপতি গোলাম মোস্তফা মুসা, শাফায়াৎ জামিল, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক আমান উদ্দিন আমান, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, দপ্তর সম্পাদক সুমন আলী, সমাজসেবা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীম আহমদ শামু, মারুফ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



























