০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভুট্টা চাষ করে বিশ্বনাথের তরুণের বাড়তি আয়

  • Update Time : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি ভুট্টা চাষ করে বাড়তি আয়ের পথ তৈরী করেছেন বিশ্বনাথের কৃষি প্রেমিক তরুণ সাহেদ মিয়া (২১)। আমন ধানের পর ফসলের মাঠ যখন দীর্ঘ সময় অব্যবহৃত থাকে তখন ওই সময়টাকেই কাজে লাগান তিনি।

পরবর্তী ধান চাষের পূর্ব পর্যন্ত মাঠে চাষ করেন ভুট্টা। এতে বছরে অল্প খরচ ও পরিশ্রমে বাড়তি আয় করেন তিনি।
গত রোববার সকালে সরেজমিন সাহেদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের সদলপুরে (বরইগাও) গিয়ে দেখা যায়, বিক্রির জন্যে মাঠ থেকে তুলে আনা ভুট্টার খোসা ফেলছেন তিনি। পরে তার সাথে যাওয়া হয় বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে। কৃষিঅফিসের দেয়া সার ও বীজে ৩৩ শতক জায়গা বর্গা নিয়ে এবার ভুট্টার চাষ করেন তিনি। গেল পৌষ মাসে বীজ রোপণের পর জ্যৈষ্ঠ মাসের শুরুতে ফসল তোলা শুরু
হয়। মাত্র ৫ মাসের মাথায় ওই ক্ষেত থেকে পান ১৫ মন ফসল। ফসলের মাঠ তৈরী, গাছের পরিচর্যাসহ খরচ বাদে এ থেকে তিনি আয় করেছেন ২৫ হাজার টাকা। সাহেদ জানান, পিতার দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে অষ্টমশ্রেণি পাশ করে আর
পড়া-লেখা করা হয়নি তার। বেকারত্ব ঘুচাতে নিজে কিছু একটা করার চিন্তা ছিল তার। এ থেকেই উপজেলা সদরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে সহকারী হিসেবে চাকুরী নেন তিনি। ৯ বছর চাকুরীর পর পরিবারের অন্যদের সহযোগিতা নিয়ে তিনি নিজেই এখন একটি ডিপার্টমেন্টাল স্টোরের পরিচালক। ব্যবসা করলেও পছন্দের পেশা কৃষি বারবার টানছিল তাকে। কৃষিতেই যেন তৃপ্তি তার। বছরে দু’বার ধান
চাষের পাশাপাশি ভুট্টা চাষেও এভাবেই বাড়তি আয় করেন তিনি। আগামীতে ভুট্টার সাথে স্ট্রবেরীও চাষের ইচ্ছে রয়েছে তার। এ ব্যাপারে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান  বলেন, ভুট্টা এ এলাকার ক্ষেত্রে নতুন  ও উপযোগী ফসল। বিভিন্ন মৌসুমে এখানে প্রচুর জমি পড়ে রয়। ওই সময়টাতে ভুট্টা চাষ করা যেতে পারে। ধানের
চাইতেও কম খরচ ও পরিচর্যায় ভুট্টা উৎপাদন করা যায়। এতে লাভও বেশি।
সাহেদের মতো অন্যরাও ভুট্টা চাষে লাভবান হতে পারেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ভুট্টা চাষ করে বিশ্বনাথের তরুণের বাড়তি আয়

Update Time : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮