বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০১:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯মে) লামাকাজী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হাই’র সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আলীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আব্দুল হান্নান, সুমন আহমদ সুনন, দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাদশা মিয়া। শুরুতে কোরআন তিলাওয়াত করেন মিজানুর রহমান চৌধুরী।
এসময় উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, প্রবাসী গয়াছ উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রইছুল ইসলাম, রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার আলী প্রমুখ সহ দলের সহযোগী সংসগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























