জকিগঞ্জে ছাত্র মজলিস সরকারী কলেজ শাখার ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০২:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার জকিগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার জকিগঞ্জ পৌরশহরস্থ আল ইহসান একাডেমীর হল রোমে অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি সিদ্দিকুর রহমান সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সিলেট পূর্ব জেলার সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ খায়রুল ইসলাম। শাখা বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক রেদ্বওয়ান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি এম এ কুদ্দুস, জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সেক্রেটারী খালেদ আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক মোঃ নূর উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আবেদুর রহমান, জাহাঙ্গির হোসাইন, কলেজ শাখার অফিস ও পাঠাগার সম্পাদক মারুফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাদিকুর রহমান, হাসান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি


























