০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- Update Time : ১২:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ২শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার হাবড়া বাজারে এই আদালত পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯-এর আওতায় হাবড়া বাজারের পুষ্পকলি
মিষ্টিঘর ৫শত টাকা, শাহজাহান রেস্টুরেন্ট ৫শত, সালমা রেস্টুরেন্ট ৭শত, এলাহী ভেরাইটিজ স্টোর ১ হাজার, দুই ভাই রেষ্টুরেন্ট ১হাজার ও গুন ট্রেডার্সকে ৫শত টাকা জরিমানা করা হয়। এর সত্যতা স্বীকার করেন আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।


























