১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ০৭:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে নবীগঞ্জের ফুলতলী বাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সিলেটের জৈন্তাপুর এলাকার নামাকান্দা এলাকার লাল মিয়ার পুত্র সাইদুল আহমেদ (২২) ও একই এলাকার হরিপুর উত্তরপাড়া গ্রামের মজিদ মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৫)।

অপরদিকে, মাধবপুর থানা পুলিশ বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা সহ ৪ পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

গোপনসূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আবুল কাসেম বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার উগতসার গ্রামের মমিন খানের ছেলে মাছুম খান নিরব (২২) একই গ্রামের ফারুক মিয়ার ছেলে আলামিন (২০)

অপর অভিযানে মাধবপুর থানার এসআই সামশ-ই-তাব্রীজ গোপন সূত্রে খবর পেয়ে সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজা আর ২ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের নিয়া আকবরের স্ত্রী হেলেনা আক্তার (৩৫) ও একই গ্রামের জহুর আলীর স্ত্রী রাজিয়া খাতুন (৪০)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, সারাদেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এছাড়া হবিগঞ্জ সদর থানায় ৩ জন, মাধবপুর থানায় ১ জন, বাহুবল থানায় ১ জন, নবীগঞ্জ থানায় ২ জন, বানিয়াচং থানায় ১ জন, আজমিরীগঞ্জ থানায় ২ জন, লাখাই থানায় ২ জন, শায়েস্তাগঞ্জ থানায় ১ জন ও ডিবি পুলিশের হাতে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে বেশ কিছু সংখ্যক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৭:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮