জগন্নাথপুরে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংস্থা রোরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংস্থা রোরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল এর উদ্যোগে দরিদ্র পরিবারগুলোর মধ্যে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছ।
উপজেলার পাটলী ইউনিয়নের ২৫০ পরিবারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সংগঠনের বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুহের আহমদ চৌধুরী, পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, বর্তমান প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, ইউ.পি সদস্য ফারুক আহমদ, ছায়েদুর রহমান, আব্দুল মতিন, ফেরদৌসি বেগম তানিয়া, সমাজসেবী নুফায়েল আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার পাটলী ইউনিয়নের ২৫০ পরিবারে জনপ্রতি ৫ কেজি চাল, তেল ২ লিটার, চানা ২ কেজি, ডাল ১ কেজি, খেজুর ১ কেজি, ময়দা ১ কেজি, আলু ৩ কেজি করে দেয়া হয়।
যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংস্থা রোরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল এর উদ্যোগে দরিদ্র পরিবারগুলোর মধ্যে মাহে রমজান উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।





























