১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • Update Time : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২২ মে) সকাল ১০টার দিকে পৌরশহরের স্কুল চৌমুহনী এলাকার একটি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার একটি মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কয়েক মিনিটের ব্যবধানে প্রায় আটটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান তপন ভৌমিক বলেন, আগুনে মার্কেটের আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। যার মধ্যে তুলার গুদাম, ভ্যারাইটিজ স্টোর, কনফেকশনারি ও লাইব্রেরি দোকান রয়েছে। এ ঘটনায় আনুমানিক আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কুলাউড়ায় মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮